আপনার ডেটা
Bartabox কীভাবে আপনার ডেটা ব্যবহার করে
Bartabox হলো Soft Web Grove-এর একটি প্রোডাক্ট। ইনবক্স চালাতে কিছু অ্যাকাউন্ট, ব্যবসা ও মেসেজের ডেটা দরকার হয়। এখানে সহজভাবে বলা হয়েছে আমরা কোন ডেটা নিই, কেন নিই এবং আপনার কী নিয়ন্ত্রণ আছে।
1আমরা কোন ডেটা নিই
- অ্যাকাউন্টের নাম, ইমেইল, ফোন নম্বর ও সুরক্ষিত লগইন তথ্য।
- ব্যবসার নাম, ঠিকানা, ওয়েবসাইট, প্রোডাক্ট বা সেবা, দাম, স্টক ও ডেলিভারির নিয়ম।
- সংযুক্ত Facebook, Instagram ও WhatsApp অ্যাকাউন্টের আইডি ও সংযোগ টোকেন।
- কাস্টমারের মেসেজ, নাম, ফোন নম্বর, ঠিকানা ও অর্ডারের তথ্য।
- ত্রুটি খোঁজা, সেবা সুরক্ষিত রাখা এবং ফিচার ব্যবহার বোঝার জন্য সিস্টেম লগ।
2কেন ব্যবহার করি
মেসেজ দেখানো, প্রয়োজনীয় উত্তর তৈরি, অর্ডার গুছিয়ে রাখা, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা, সমস্যা ঠিক করা এবং Bartabox উন্নত করার জন্য এই ডেটা ব্যবহার করি।
3AI কীভাবে মেসেজ ব্যবহার করে
উত্তর তৈরি বা অর্ডারের তথ্য খুঁজতে Bartabox মেসেজের লেখা একটি AI সেবায় পাঠাতে পারে। আপনার অ্যাকাউন্টে করা AI সেটআপের ওপর সেবাটি নির্ভর করে। AI চালু করার আগে সংশ্লিষ্ট সেবাদাতার নিয়ম দেখে নিন।
4ঐচ্ছিক Meta বিজ্ঞাপন পরিমাপ
আপনি অনুমতি দিলে Bartabox Meta Pixel ও Conversions API দিয়ে শুধু নির্বাচিত মার্কেটিং ইভেন্ট পরিমাপ করে: অনুমোদিত পাবলিক পেজ দেখা, নির্দিষ্ট CTA ক্লিক, সফল রেজিস্ট্রেশন, চেকআউট শুরু এবং যাচাইকৃত gateway webhook বা authenticated status check থেকে নিশ্চিত পেমেন্ট। একই ইভেন্টের ব্রাউজার ও সার্ভার কপি একটি ইভেন্ট আইডি দিয়ে মিলিয়ে নেওয়া হয়।
এ জন্য পেজের path, নির্দিষ্ট CTA কোড, এলোমেলো বা ছদ্মনামযুক্ত আইডি, Meta-এর _fbp/_fbc ব্রাউজার আইডি এবং বিলিং ইভেন্টে পণ্যের কোড, BDT মুদ্রা ও মোট মূল্য পাঠানো হতে পারে। URL-এর query, ফর্মের লেখা, নাম, ইমেইল, ফোন, মেসেজ, পাসওয়ার্ড, OTP, পেমেন্ট credential, কাস্টমারের অর্ডার বা ঠিকানা পাঠানো হয় না।
Pixel-এর ব্রাউজার অনুরোধ থেকে Meta সাধারণ প্রযুক্তিগত তথ্য—যেমন IP address, browser/user-agent, query-ছাড়া বর্তমান URL, referrer-এর origin এবং পাবলিক পেজ title—পেতে পারে। Bartabox এগুলো Conversions API-তে আলাদা করে যোগ করে না।
Conversions API আপনার পছন্দ এড়িয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় না। অনুমতি না দিলে Pixel লোড হয় না এবং কোনো বিজ্ঞাপন পরিমাপ ইভেন্ট পাঠানো হয় না। ফুটারের “কুকি পছন্দ” থেকে যেকোনো সময় অনুমতি বদলাতে পারবেন।
5কার সঙ্গে ডেটা শেয়ার করি
আমরা কাস্টমারের ডেটা বিক্রি করি না। Bartabox চালাতে সহায়তাকারী হোস্টিং, ডেটাবেস, AI, Meta, কুরিয়ার ও পেমেন্ট সেবাকে শুধু কাজের জন্য প্রয়োজনীয় ডেটা দিই। আইন অনুযায়ী প্রয়োজন হলে নির্দিষ্ট ডেটা দিতে হতে পারে।
6কত দিন রাখি
অ্যাকাউন্ট চালু থাকা পর্যন্ত ব্যবসার ডেটা রাখি। বিলিং বা আইনগত নথি যত দিন প্রয়োজন, তত দিন রাখা হতে পারে। অ্যাকাউন্ট ও এতে সেভ করা ডেটা মুছে ফেলার অনুরোধ করতে পারবেন।
ডেটা মুছে ফেলার অনুরোধ করুন7কীভাবে নিরাপদ রাখি
- আপনার ব্রাউজার ও Bartabox-এর সংযোগ এনক্রিপ্ট করা থাকে।
- চ্যানেল ও AI-এর গোপন কী এনক্রিপ্ট করে রাখা হয়।
- কাজের জন্য প্রয়োজন এমন ব্যক্তি ও সিস্টেমকেই অ্যাক্সেস দেওয়া হয়।
8প্রশ্ন থাকলে
আমাদের দল ঢাকায় আছে। গোপনীয়তা বা ডেটা নিয়ে প্রশ্ন হলে ইমেইল করুন।
[email protected]